নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৭, ১৮ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, ডাকাত ও চোর চক্রের সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, চুরি মামলায় ২ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাদিম, শিপন, সোহেল, জসীম ওরফে বাবু, ইমরান, সিয়াম, হিমেল, আজিজুল, ইমান, ফাহিম, সুজন, জাকির, জাহাঙ্গীর, ইদ্রিস, স্বপন, কাদির, নাঈম, আল আমিন, সিফাত ও শামীম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন