নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা নিয়ে উধাও গৃহবধূ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:৫৪, ১৯ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা নিয়ে উধাও গৃহবধূ

সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে তানজিলা আক্তার তুলি (২৭) নামের এক গৃহবধু শশুর বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া  গেছে।

এছাড়াও ওই গৃহবধু এলাকার বিভিন্ন দেকে কবিরাজী করার নামে পানি পড়া খাইয়ে ও বিভিন্ন প্রকার উন্নতি সাধনের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকাও হাতিয়ে নিয়েছে।  অভিযুক্ত গৃহবধু তানজিলা আক্তার তুলি ৮ নং ওয়ার্ডে হাজী মো. আলী আজম এর পুত্রবধূ।  

এ ঘটনায় তানজিলা আক্তার তুলির স্বামী মো, রুবেল (৩২) বাদী হয়ে  সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ও তানজিলা আক্তার তুলির শাশুড়ি রাবেয়া বেগম (৫৫) আদালতে একটি ফৌজদারি ক্রিমিনাল মামলা দায়ের করেন মামলা করেন। যাহার নং ২৮৪। 

স্থানীয়রা হাজী মোহাম্মদ আলী আজম এর পরিবারের সবার প্রশংসা করলেও পুত্রবধূ তানজিলা আক্তার তুলির  সম্বন্ধে বলেন উল্টো কথা। 
তারা বলেন, তুলি বিয়ের পর কিছুদিন সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু দিন যতই  অতিবাহিত হয় ততোই  তার শ্বশুর বাড়ির লোকজনেরা তার আসল রূপ দেখতে পায়,  তার উচ্ছৃংখল বেপরোয়া জীবন যাপন দেখে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে বুঝাতে চেষ্টা করলে সে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে সব সময়ই প্রশাসনের ভয় দেখাতো। 

সে বলতো ৎ আমি যেভাবে খুশি সেভাবে চলব তাতে আপনাদের কি আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি আপনাদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বো। মান সম্মানের ভয়ে হাজী মোহাম্মদ আলী আজম সাহেব এর পরিবার ও তানজিলা আক্তার তুলির স্বামী রুবেল নিরবে তার অত্যাচার ও বেপরোয়া জীবনযাপন সহ্য করে যেতেন। 

এদিকে হাজী মো. আলী আজম এর পরিবারের সবাই অনুরোধ করেন, তানজিলা আক্তার তুলির সন্ধান দিতে পারলে তাদের পরিবার থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন