নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ১১২০ লিটার জ্বালানি জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫২, ১৯ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ১১২০ লিটার জ্বালানি জব্দ

সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১১২০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন