নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির শুভেচ্ছা : জলাবদ্ধতা নিরসনে আশ্বাস

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৮, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫৯, ১৯ এপ্রিল ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির শুভেচ্ছা : জলাবদ্ধতা নিরসনে আশ্বাস

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের নিজ কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নিকট পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা দক্ষিণ সস্তাপুরের জলাবদ্ধতা নিরসন, মাদক, সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

পরে অধ্যাপক মামুন মাহমুদ জলাবদ্ধতা নিরসনসহ সকল বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও  একটি সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় পঞ্চায়েত কমিটির সাধারণ সস্পাদক নাসিমুল হক, সিনিয়র সহসভাপতি আলতাব হোসেন, সহসভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, নাজমুল হক, জয় চৌধুরী, পঞ্চায়েতের  সাংগঠনিক সস্পাদক জসিম উদ্দিন, সালাহউদ্দিন আহম্মেদ, সামছুল হক মিয়াজি, নজরুল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন