নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৪, ২০ এপ্রিল ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৫ পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ আড্ডা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রনী (২৫)  ঢাকা নারিন্দা ভূতের গল্লি এলাকার মৃত অলিউল্লাহ মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিটা রোকসানা (৩২)।

বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার আশরাফ উদ্দিন মিয়ার ছেলে নন এফআইআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৪)  মেয়ে আইরিন সুলতানা সাথী (৩২)। একই এলাকার মৃত আব্দুল আলী মিয়ার মেয়ে নূর বানু (৪৬)। এ ছাড়াও গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা আপরাধে  বন্দর বৌবাজার এলাকার আব্দুর রব মিয়ার ছেলে সুমন (২২) ও একই এলাকার ওলি মিয়ার ছেলে  হোসেন (৩৯)কে আটক করে।

ধৃত ৭ জনের মধ্যে ৫ জনকে বিভিন্ন ওয়ারেন্টে ও আটককৃত সুমন ও হোসেনকে পুলিশ আইনের ৩৪ ধারায় সোমবার (২০ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন