নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি কালাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫১, ২০ এপ্রিল ২০২৬

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি কালাম

বন্দরে হাম-রুবেলা (গজ) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শু়ভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

টকাদান ক্যাম্পেইন  উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্যে  নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব এডঃ আবুল কালাম বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান  জানান, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে।  অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন