নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় শব্দ দূষণ রোধে অভিযান : পাঁচ হর্ণ জব্দ, জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১২, ২২ এপ্রিল ২০২৬

ফতুল্লায় শব্দ দূষণ রোধে অভিযান : পাঁচ হর্ণ জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাঁচটি হর্ন জব্দ ও ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ।

তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। 

এ সময় উচ্চ শব্দের হর্ন বাজানোর কারণে আইনের ধারা উল্লেখ করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দ দূষণকারী ৫টি যানবাহনের চালককে জরিমানা করা হয় এবং ৫টি অবৈধ হর্ণ জব্দ করা।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, “শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আইন অমান্য করে উচ্চ শব্দে হর্ণ ব্যবহার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, যাতে নগরবাসীকে শব্দ দূষণের ভোগান্তি থেকে রক্ষা করা যায়।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন