নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শীতলক্ষ্যা দূষণের দায়ে ফতুল্লায় দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪২, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪৩, ২৩ এপ্রিল ২০২৬

শীতলক্ষ্যা দূষণের দায়ে ফতুল্লায় দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শীতলক্ষ্যা নদীতে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য খালের মাধ্যমে সরাসরি ফেলার কারণে দুইটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো- কুতুবাইলের কাঠেরপুল এলাকায় অবস্থিত জিলানী ডাইং এবং বটতলা রেললাইন এলাকায় রাজ্জাক ডাইং। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযানে কারখানাদুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ জানান, জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার শাসনগাঁও ও এনায়েতনগর এলাকায় এ অভিযান চালায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা অভিযানে নেতৃত্ব দেন।  

তিনি আরও জানান কারখানার দুইটি অপরিশোধিত রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য খালের মাধ্যমে সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছিল, তাই তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ইটিপি ছাড়া কোনো কারখানাকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন