শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩১, ২৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জের হিরাঝিলবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী এলাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি (রেজিঃ-০৫৭৮)-এর সভাপতি আলহাজ আঃ মতিন মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম রবি, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল রহিম, অর্থ সম্পাদক মোঃ রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতার হোসেন সরকার এবং সহ-প্রচার সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।