শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৫, ২৪ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজের ১ মাস পার হলেও সন্ধান মেলেনি পাঁচ বছর বয়সী শিশু মো. রাফির। গত ১৮ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে নাসিক ৩ নং ওয়ার্ডের মৌচাক ক্যানেলপাড় এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ মো. রাফি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পোড়াবাড়ী, বটতলা বাজার গ্রামের মো. সোহেল রানার ছেলে। সে পিতামাতার সাথে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক ক্যানেলপাড় এলাকার থাকতো।
নিখোঁজ শিশুর পিতা জানান, নিখোঁজের আগে রাফি বাসার পার্শ্ববর্তী চায়ের দোকানে তার কাছে যান। সেখানে তিনি বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিষপত্র কিনে দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি ব্যসায় গিয়া দেখতে পান তার ছেলে বাসায় ফিরে নাই।
এরপর তিনি সকল নিকট আত্মীয়-স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে ব্যাপক খোঁজ করিয়াও রাফির কোনো সন্ধান পান নি। নিখোঁজের বিষয়টি তিনি সিদ্ধিরগঞ্জ থানাকে লিখিতভাবে অবহিত করেন।
এদিকে শিশু রাফির সন্ধান না পেয়ে বাবা-মা ও স্বজনরা পাগল প্রায়। বাবা সোহেল রানার আকুল আকুতি যদি কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার বাসার ঠিকানায় অথবা নিকটস্থ থানা কিম্বা সিদ্ধিরগঞ্জ থানায় যেনো অবগত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব জানান, নিখোঁজের বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। ইতিমধ্যে সকল থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কি না সে বিষয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।