শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০১, ২৪ এপ্রিল ২০২৬
বন্দরে চাকুরীজিবী যুবককে আদম বেপারী আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় কুচক্রি মহলেন বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চাকুরীজীবি যুবকের স্ত্রী বাদী হয়ে উল্লেখিত কুচক্রি মহলের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসএস সাহা রোড এলাকার শফিকুল আলম টুটুলের ছেলে ও অভিযোগের বাদিনী দেবর তানভীর আলম প্লাবনের সাথে একই থানার মাহামুদনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।
উক্ত বিষয় নিয়ে অভিযোগের বাদিনী ও তার চাকুরিজিবী স্বামী সামছুল আরিফিন নিঝুমকে নানা ভাবে হয়রানী করাসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে সম্মানহানী করে আসছে। আনোয়ারসহ তার সহযোগীরা। বাদিনী দেবর বর্তমানে প্রবাসে নানা অসুবিধা থাকার কারনে ১নং বিবাদী পাওনা টাকা দিতে দেরি হচ্ছে। অভিযোগের বাদিনী কিছুদিন সময় চাইলে বিবাদীগন অভিযোগের বাদিনী ও তার চাকুরিজীবী স্বামী মারপিট করাসহ নানা ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে।
টাকা না দেওয়ার কারনে উল্লেখিত বিবাদীগন বাদিনী স্বামীকে ইতিপূর্বে বেদম ভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। বিবাদীদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য এ ব্যাপারে আহত চাকুরীজীবি সামসুল আরিফিন নিঝুম জীবন রক্ষার্থে হামলাকারি আনোয়ার ও মেসকাতের বিরুদ্ধে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি এন্ট্রি করেন। যার জিডি নং ৩১৪।
এ ব্যাপারে ভুক্তভোগী নিঝুম গণমাধ্যমকে জানান, আমি দেশে চাকুরী করি। আমার ভাই প্রবাসে থাকে। তার সাথে তাদের টাকা পয়সা লেনদেন হয়েছে। আমার সাধে হয়নি। তারা আমাকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে আমাকে সম্মানহানী করার চেষ্টা চালাচ্ছে। আমি এ ঘটনার র্তীব্র ক্ষোভ প্রকাশ করছি।