নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৪, ২৬ এপ্রিল ২০২৬

বন্দরে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১

বন্দরে অজ্ঞান পার্টি সদস্য সন্দেহে খোকন (৪০)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃত খোকন রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত গনি সিকদারের ছেলে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের  একরামপুর সাবেক পৌরসভার সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আটককৃত খোকন একরামপুর পৌরসভা এলাকায় প্রতারনা করার সময় স্থানীয় জনতা অজ্ঞান পার্টি সদস্য সন্দেহে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত খোকন থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন