শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৩, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
বন্দরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ ইউসুফ (৪৫)। তার পিতার নাম মৃত কাশেম আলী। বাড়ি বন্দর থানার দেউলি চৌরাপাড়ায়।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকাল ৪টার দিকে ওই ছাত্রী বসতবাড়ির উঠানে খেলছিল। সে সময় প্রতিবেশী ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
পরে নানি বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন এবং বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই র্যাব-১১ আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গ্রেপ্তারের পর আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “একটি শিশুর বিরুদ্ধে এই ধরনের অপরাধ সম্পূর্ণ মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আমরা আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছিলাম। তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”