শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৭, ২৮ এপ্রিল ২০২৬
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও ছিনতাই করা একটি মোটর সাইকেলসহ রিফাত (২৪) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিফাত উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।
গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশিদেও নেতৃত্বে একটি দল কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।