শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১২, ২৮ এপ্রিল ২০২৬
হাইকোর্টের নির্দেশনায় ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ‘মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং’ নামের কারখানাটি ইটিপি ছাড়া তরল বর্জ্য উৎপাদন করায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি কারখানাটির বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে ওয়াপদারপুল হাজীগঞ্জ এলাকায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।