নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি ঝোপ থেকে উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১০, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:১০, ২৯ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি ঝোপ থেকে উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের অবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে, ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালে ঝোপঝাড়ের ভেতর কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে আছে। 

পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন