নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

টানা বৃষ্টিতে বন্দরে নিম্নাঞ্চল প্লাবিত, কৃত্তিম বন্যায় ভোগান্তি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৭, ২৯ এপ্রিল ২০২৬

টানা বৃষ্টিতে বন্দরে নিম্নাঞ্চল প্লাবিত, কৃত্তিম বন্যায় ভোগান্তি

গত ৩ দিনের টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে  তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

এ ছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। অতিমাত্রায় বৃষ্টিপাতের কারনে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারনে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা।

দীর্ঘ দিনের ভোগান্তিতে থাকা জনৈক বাসিন্দা হাজী জাকির হোসেন জানান,  সুষ্ঠ ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার প্রধান সড়কে হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে কৃত্তিম বন্যা দেখা দিয়েছে।

দীর্ঘ দিনের অবধারিত এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা সমাধানের আশ্বাস দিলেও আজ অবধি তার কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

অপরাপর বাসিন্দা খাইরুল আলম পাশা জানান,এ সমস্যা অনেক দিনের। বৃষ্টি হলেই বাড়ি-ঘর সব তলিয়ে যায়। নামাজ পড়তেও যাওয়া যায়না। এই পানির কারণে মানুষের যে কত ভোগান্তি তা কেবল আমরা এলাকাবাসীই উপলদ্ধি করতে পারি।

ভুক্তভোগী শিখা আক্তার সায়মা  জানান,সমস্যার কথা কি আর বলবো আমরা ৪/৫বছর ধরে এই জলাবদ্ধতায় আছি। বৃষ্টি হলেই রান্না ঘরে সব সময় পানি থাকে রান্নাও করতে পারিনা। রাতের বেলাতো পানিতে হাবুডুবু খেতে হয়।  জলাবদ্ধতা থেকে  রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন