নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে মাদকসহ আটক হলেও ৩৪ ধারায় আদালতে প্রেরণ!

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:০৩, ৩০ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে মাদকসহ আটক হলেও ৩৪ ধারায় আদালতে প্রেরণ!

আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে মাদকসহ আটক করা হলেও মাদক সংশ্লিষ্ট কোন মামলা করেনি পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মানিকপুর গ্রামের মৃত মতালিব এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০), কাদির এর ছেলে কালাম (২৮), আব্দুর রহিম এর ছেলে সুন্দর আলী (২৫) ও সামসু হকের ছেলে শরীফ মিয়া (১৮) ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার চালাকচর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় কিছু মাদক পাওয়া গেছে তাদের কাছে।

জানা যায়, আটকের পর সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন তাদের ৩০ হাজার টাকার বিনিময়ে এএসআই মেহেদীর কাছে দেন দরবার করে ৩৪ ধারায় মামলায় দেয়ান।

 এতে মাদক আইনে মামলা দেয়ার থেকে বেঁচে যান আটকরা। তবে এলাকাবাসীর দাবি, আটকরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, আটক চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে আটক করা হয়। তবে আটকের পরে তাদের কাছে কিছু পাওয়া যায়নি। 

তাদের বিরুদ্ধে মাদক ব্যাবসায়ের অভিযোগ ছিল আগেও। পরে আসামিদের পুরোনো রেকর্ড অনুযায়ী ৩৪ ধারায় চালান করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন