শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০১, ৩০ এপ্রিল ২০২৬
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরী ও অটো চালকদের হাত-পা বেঁধে একটি গোডাউন থেকে ১৪০টি ইজিবাইকের ব্যাটারি লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। যার বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাতে আলীগঞ্জ সমিলস সড়কের জসিম মিয়ার অটোরিক্সার গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যারেজের ম্যানেজার মো. মামুন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোররাত পৌনে তিনটার দিকে ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত গ্যারেজে প্রবেশ করে। পরে সেখানে থাকা চারজন নিরাপত্তারক্ষী ও অটো চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে।
এরপর দূর্বৃত্তরা গ্যারেজে থাকা প্রায় ১৬ লক্ষাধিক টাকা মূল্যমানের ইজিবাইকের ১৪০ পিছ ব্যাটারি পিকআপ ভ্যানে তুলে লুট করে নিয়ে যায়।