নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কাঁচপুর সেতুর ওপর ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আগুন দিল জনতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৪, ১ মে ২০২৬ | আপডেট: ২২:৫১, ১ মে ২০২৬

কাঁচপুর সেতুর ওপর ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আগুন দিল জনতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম রিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ট্রাকে আগুন দিয়েছে জনতা। শুক্রবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত মোহাম্মদ রফিকুল ইসলাম রিফাত পটুয়াখালী জেলার বাউফল থানার  কামালপুর, কেশবপুর এলাকার জুলহাসের ছেলে।

শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে কাঁচপুর সেতুর ঢালে ওপর  ট্রাকটি পেছন থেকে ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং আহতকে উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেণ। 

এদিকে ট্রাকে আগুন জ্বলতে থাকলে মহাসড়কে অন্যান্য যানবাহনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলে শিমরাইল হাইওয়ে পুলিশ আগুনে পোড়া ট্রাকটি জব্দ করে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রাকের চালককেও পাওয়া যায় নি। সম্ভাবত আগুন দেয়ার পর সে পালিয়ে গেছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন