নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত মসজিদ কমিটি ঘোষণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৬, ১ মে ২০২৬

বন্দরে আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত মসজিদ কমিটি ঘোষণা

উৎসব মুখর পরিবেশে বন্দরে আল আমিন  জামে মসজিদ  ও পঞ্চায়েত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ( ১লা মে)  বাদ জুম্মা নামাজের পর  বন্দর আমিন আবাসিকস্থ উল্লেখিত মসজিদে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে ওসমান পরিবারের দোসর আলহাজ্ব চাঁন মিয়াকে সভাপতি  ও হাজী মোঃ কবির হোসেন সাধারন সম্পাদক করে ঘোষণা করা হয়। 

কমিটিতে সহ-সভাপতি পদে হাজী মোঃ আব্দুল হক,হাজী মোঃ আক্তার হোসেন,হাজী মোঃ জিয়া উদ্দিন, ইঞ্জি: মোঃ শাহীন, মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধরণ সম্পাদক, অলি আহম্মোদ
আবু মোসা,  ইকবাল হোসেন, মোঃ কাজী মোহাম্মদ আলী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন মোল্লা, সহ-কোষাধক্ষ্য হাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোহাম্মদ মিল্টন, সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকির হোসেন জনাব মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাজী আব্দুল হক মিলন, হাজী মোহাম্মদ আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: আনোয়ার বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী তারেক হাসান মিঠু।

কার্যকরী পদে মোঃ শাহজাহান রানা, মোঃ আরাফাত, মোঃ মেহেদী হাসান মাহফুজ, মোঃ তৌহিদুর রহমান,মোঃ শেখ সাদী মোঃ আমজাদ হোসেন, মোঃ মেহেদি হাসান জিতু,মোঃ নুরু মিয়া, মোঃ শেখ নাঈম আহম্মেদ ও মোঃ সুমনকে নির্বাচিত করা হয়।  

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন