শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১৯, ২ মে ২০২৬
বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার ( ২ মে) মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী সহকারি উপ পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শেখ সিফাত, সোহান ও ইমনসহ ২৬ জনের নাম উল্ল্যে করে ও আরো ১০/১৫ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা রুজু করেন তিনি। যার মামলা নং- ৫(৫)২৬
এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০) পুরান বন্দর কাজীবাড়ী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকারমৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)। গ্রেপ্তারকৃতদের শনিবার (২ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ হাবিবনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো এএসআই সোহেল , কনস্টেবল ফয়সাল , কনস্টেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিশা চালক খায়রুল আলম দীপু। এদের মধ্যে কনস্টেবল ফয়সালকে গুরুতর আহতাবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় কনস্টেবল ফয়সালের শর্টগানটি লুট করে নিয়ে যায় ছিনতাইকারিরা। লুটের চার ঘন্টা পর অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এ সময় ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।