শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৩, ২ মে ২০২৬
বন্দরে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বেদম ভাবে পিটিয়ে ৩টি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহরিয়ার ইসলাম বাদী হয়ে গত শুক্রবার (১লা মে) অজ্ঞাতনামা ৪ দুস্কৃতিকারীকে আসামি করে বন্দর এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৪(৫)২৬ ধারা- ৩৯৪ পেনাল কোড ১৮৬০। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবীব নগর মসজিদের সামনে পাকা রাস্তার উপরে এ ঘটনাটি ঘটেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার একরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মামলার বাদী শাহরিয়ার ইসলাম পেশায় একজন চাকুরিজীবী। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় বাদী ও তার দুই বন্ধু আবু সুফিয়ান ও সিফাতকে নিয়ে মোটরসাইকেল যোগে বন্দর উপজেলার সাবদী এলাকায় ঘুরতে যায়।
পরে রাত সায়ো ১২টার সময় সাবদী থেকে রওনা হয়ে রাত সাড়ে ১২টার সময় পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর রোডস্থ মসজিদ ও মাদ্রাসার সামনে আসলে ওই সময় অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী আমাদের বাইক থামানোর সংকেত দিলে আমরা বাইক থামানো মাত্রই অজ্ঞাতনামা ৪ দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো রামদা, ছুরি নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ওই সময় দুষ্কৃতিকারী লোহার রড দিয়া আমাকে বেদম ভাবে পিটিয়ে বাম পায়ের হাটুর নিচে ও বাম হাতে নিলাফুলা জখম করে আটক করে ফেলে।
পরে আমার সাথে থাকা একটি মোবাইল সেট যার অনুমানিন মূল্য ৬৫ হাজার টাকা ও আরেকটি মোবাইল সেট যাহার মূল্য অনুমান ১৬হাজার টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। আমার বন্ধু আবু সুফিয়ান (২৯) এর সাথে থাকা একটি মোবাইল সেট যাহার মূল্য অনুমান ২০ হাজার টাকা এবং নগদ ৭ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। আমার বন্ধু মোঃ সিফাত (২৮) এর সাথে থাকা একটি বাটন মোবাইল সেট যাহার মূল্য ১ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।