শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৮, ২ মে ২০২৬
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নলখালি খাল, বাগডুমারি খাল ও ওয়াপদারপুল খাল খননের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লা বাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাগবে এই খাল পূনঃখননের উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি বলেন খাল পূনঃখনন করতে হলে খালের মধ্যে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিলেই হবে না।
জনসাধারণকে ও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই খাল খনন বিএনপির কর্মসূচির ৩১ দফা দাবি আদায়ের ও একটি অংশ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিত্র চন্দ্র মন্ডল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী সহ প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।