নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নাহিদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৫, ৩ মে ২০২৬ | আপডেট: ১৮:৫৫, ৩ মে ২০২৬

নাহিদ

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাহিদ মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। রবিবার (৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে, শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাহিদ মিয়া নড়াইল জেলার ডৌয়াতলা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মিয়া স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই মাদক কারবারি থাকবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন