নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৪, ৩ মে ২০২৬

রূপগঞ্জে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার খাদুন এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ২২) ৬ মাস করে ও সেলিম (৩০) কে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের ২ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- তারাব পৌরসভার খাদুন এলাকায় জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) ও একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)। রবিবার(৩ মে) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারাব পৌরসভার খাদুন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের গুরুত্ব বিবেচনা করে পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন