শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪০, ৩ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে আকরাম হোসেন নামে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী ৩ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মহিউদ্দিন (৫০), আমজাদ ভান্ডারী (৫৪) জসিম (৫০)।
আকরাম হোসেন জানান, ১১ বছর পূর্বে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ৩ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। ভোগদখলে থাকা স্বত্তেও অভিযুক্তরাসহ আরও কয়েকজন জোরপূর্বক আমার জমির উপর সাইনবোর্ড লাগিয়ে দেয় এবং জমিটি দখলের চেষ্টা চালায়। এতে আমি বাধা দিলে তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
তিনি আরও জানান, জমির যাবতীয় বৈধ কাগজপত্র ও দলিলপত্র আমার নামে থাকা থাকার পরও এ ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রান সংশয়ের ভয়ে আমি আমার জায়গায় যেতে পারছিনা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর-ই আলম জানান, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।