নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডাকাতি ও ছিনতাইয়ে অতিষ্ট সোনারগাঁবাসী, সংঘবদ্ধ ডাকাতদল‌কে গণ‌ধোলাই

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৩, ৩ মে ২০২৬ | আপডেট: ২৩:১৩, ৩ মে ২০২৬

ডাকাতি ও ছিনতাইয়ে অতিষ্ট সোনারগাঁবাসী, সংঘবদ্ধ ডাকাতদল‌কে গণ‌ধোলাই

‎সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীমজলিশ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য জন্টু ডাকাত ও তার  সহ‌যোগী‌দের আটক ক‌রে গণ‌ধোলাই দি‌য়ে‌ছে স্থানীয় জনতা। গণ‌ধোলাইয়ের এক পর্যায়ে ডাকাত দ‌লের সদস‌্যরা দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়। গত শুক্রবার (১ মে) রাত ৯টায় এ ঘটনা ঘ‌টে।
‎
‎এলাকাবাসী জা‌নি‌য়ে‌ছে, গণ‌ধোলাইয়ের শিকার জন্টু ডাকাত ও তার সহ‌যোগীরা সোনারগাঁওয়ের বহু অপকর্মের মূল‌হোতা ও শেল্টারদাতা র‍্যাবের সাথে বন্ধুকযুেদ্ধ নিহত গিট্টু হৃদয়ের বোন জামাই মাদক সম্রাট ও ডাকাত সরদার রাসেল মিয়া গ‌্যাং‌য়ের সদস‌্য।
‎
‎অনুসন্ধা‌নে জানা গে‌ছে, সোনারগাঁও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে সড়কসহ আশপাশের এলাকাগু‌লো‌তে ‌বিগত‌দি‌নে যতগু‌লো ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে তার বে‌শিরভাগই ঘ‌টে‌ছে ডাকাত সরদার রা‌সেল মিয়া গ‌্যাং‌য়ের সদস‌্যরা। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা, সাদীপুর, মেঘনা ও আষারিয়াচর এলাকায় দিনরাত বি‌ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চা‌লি‌য়ে যা‌চ্ছে এই গ‌্যাং‌টি।
‎
‎এছাড়া, স্থানীয়দের দাবি অনুযায়ী পূর্বের একাধিক হত্যাকাণ্ড ও ধর্ষণসহ  বিভিন্ন অপকর্মের ঘটনার সঙ্গেও এই সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে।
‎
‎ইতিপূ‌র্বে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজমবাড়ির চান মিয়ার ছেলে আকাশকে প্রকাশ্যে দিবালোকে তার মায়ের সামনে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ডাকাত জন্টু, ডাকাত সাকিব সহ তা‌দের সহ‌যোগীরা। শুধু তাই নয়, লিটন হত্যা, শাহজাহান হত্যা, আবু হত্যাসহ একাধিক হত্যাকান্ডের সা‌থে জ‌ড়িত এই বাহিনী।
‎
‎সূত্রম‌তে, বিগত সময়ে এই ডাকাতচ‌ক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈ‌নিক আমাদের অর্থনীতি, পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবা‌দিক রাসেল হোসেনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাই এই বাহিনীর বিরুদ্ধে সচারাচর গণমাধ‌্যমে সংবাদ প্রকাশ হয়না।
‎
‎এদি‌কে, সংঘবদ্ধ এই ডাকাত দ‌লের কারনে এলাকাবাসীর মা‌ঝে সর্বদা আতংক বিরাজ করছে, ভয়ে সাধারন মানুষ দি‌নে দুপু‌রেও রাস্তায় চলাফেরা করতে ভয় পায়। তাই সোনারগাঁও থানা প্রশাসনের নিকট এই ডাকাত দ‌লের বিরু‌দ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানি‌য়ে‌ছে স্থানীয় এলাকাবাসী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন