শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫০, ৪ মে ২০২৬
বন্দরের মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন ও রোমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী ডাকাত মামুন ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়নের মহিলা মেম্বার সখিনা বেগম, মনোয়ার হোসেন মেম্বারের ভাই দেলোয়ার ও ইকবাল, সমাজ সারোয়ারসহ স্থানীয় এলাকাবাসী।