শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ৫ মে ২০২৬
বন্দর রেলওয়ের লীজকৃত জমি অবৈধভাবে দখলে ব্যার্থ হয়ে সীমানা খুঁটি উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাবরী জামে মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে মঙ্গলবার (৫ মে) দুপুরে বন্দর রেললাইন সংলগ্ন বাবরি মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন বাবরি মসজিদ সংলগ্ন এলাকায় রেলওয়ে থেকে লীজ নেওয়া ৬০ শতাংশ জমি রয়েছে মো. তাজুল ইসলামের। অপরদিকে বিবাদী মো. অন্তর (৩৫), মো. ইয়াসিন (৪০), এবং মো. সাইফুল (৩০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দীর্ঘ দিন ধরে ওই জমির ২০ শতাংশ অবৈধভাবে দখলের পায়তারা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরেরর দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে পূর্বের ৪টি সিমেন্টের সীমানা খুঁটি উপড়ে ফেলে এবং সেখানে তাদের নিজস্ব খুঁটি স্থাপন করে জমিটি দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে দখলকারীরা অকথ্য ভাষায় গালমন্দ ও প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, তারা যখন জোরপূর্বক খুঁটি দিচ্ছিল, আমি বাধা দিলে ১নং বিবাদী অন্তরসহ অন্যরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। তারা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।
এছাড়াও প্রধান অভিযুক্ত অন্তর একজন অনলাইন জুয়াড়ি এবং অবৈধ পথে বিপুল অর্থের মালিক হয়েছেন। তিনি সবসময় ৫-৬ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে চলাফেরা করেন, যার ফলে বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।