নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

২৫ নং ওয়ার্ড সচিব রোমানের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ এলকাবাসী!

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১১, ৬ মে ২০২৬

২৫ নং ওয়ার্ড সচিব রোমানের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ এলকাবাসী!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড সচিব মো, রোমানের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। তার এই কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে  হয়ে উঠেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ড সচিব মো. রোমানের একটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে।এদের মাধ্যমে সে নানা প্রকার অপরাধ কর্মকান্ড ও অর্থ বানিজ্য করে আসছে। ২৫ নং ওয়ার্ড সচিব পরিচয়ের পাশাপাশি নিজেকে সে ছাত্রদল নেতা পরিচয়ে দাবড়িয়ে বেড়ায়।

নানা প্রকার হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে। বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তার কিশোরগ্যাংয়ের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায়রা। নিরবে সব অত্যাচার নির্যাতন সয়ে যাচ্ছেন। 

ন্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগক রাতে আকিজের একটি গাড়ি ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলায় ব্রীজ সংলগ্ন রোডে দিয়ে যাবার পথে গাড়ির সাথে একটি কারেন্টের তার লেগে ছিড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের সদস্য গাড়ি আটকিয়ে চালককে মারধর করে। একপর্যায়ে চালকের কাঠে মিমাংসার জন্য ২০ হাজার টাকা ক্ষতি পূরন দাবি কওে এবং বিষয়টি ওয়ার্ড সচিব রোমানকে জানায় ।

পরে  রোমান এসে মিমাংসা করার নামে চালককে বলেন তার মালিককে ফোন দিতে বলেন। এ সময় রোমান নিজেকে ছাত্রদলের বন্দর থানার সাধারণ সম্পাদক দাবী করে ক্ষতি পূরন হিসেবে ১০ হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য মালিক পক্ষের লোকজনকে বলেন।  

এ সময় গাড়ির চালক বলেন, সামান্য একটু তার ছিড়েছে আমি গরিব মানুষ এত টাকা দিবো কি করে বললে এক পর্যায়ে রোমানের প্রভাবে কিশোর গ্যাংরা তাকে মারধর করে। পরে তিনি বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে দিলে তারা গাড়িটি ছেড়ে দেয়। 

স্থানীয়রা আরও জানান, রোমানের কিশোর গ্যাংদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। চুরি, ছিনতাই মাদকসহ নানা অপকর্মে লিপ্ত থাকে রোমানের কিশোর গ্যাং দল। শুধু গাড়ির বিষয় না এলাকার ছোট খাট বিষয়ে ও রোমান ফিটিং খাওয়া জন্য কৌশলে এই সব কিশোরদেরকে দিয়ে কার্যক্রম চালায় ।

এদিকে এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে শান্তিশৃংখলা রক্ষার্খে ওয়ার্ড সচিব রোমানের হাত থেকে রক্ষা পেতে আইনশৃংখলা বাহিনী ও বিএনপির উধ্বর্তন নেতৃবৃন্দেও হস্তক্ষেপ দাবি করেন তারা। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন