নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের মামলায় চিতা নাহিদ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৯, ৬ মে ২০২৬

বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুটের মামলায় চিতা নাহিদ গ্রেপ্তার

বন্দরে পুলিশের এক এএসআই ও ২ কনস্টেবলকে কুপিয়ে অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অপরাধে নাহিদ ওরফে চিতা নাহিদ (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নাহিদ ওরফে চিতা নাহিদ বন্দর শাহীমসজিদ এলাকার কাশেম মিয়ার ছেলে। ধৃতকে বুধবার (৬ মে) দুপুরে ৫(৫)২৬ নং মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। 

গত মঙ্গলবার (৫ মে) রাতে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার  পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ হাবিবনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,  গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মদনগঞ্জ ফাঁড়ী এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফয়সাল ও  মিজানুর রহমান বন্দর উপজেলার  পুরান বন্দর চৌধুরীবাড়িস্থ হাবিবনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে আসলে ওই সময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা পুলিশের উপর  সন্ত্রাসী হামলা চালিয়ে  উল্লিখিত পুলিশের এএসআইসহ ২ কনস্টেবল মারাত্মক ভাবে জখম হয়।

এদের মধ্যে কনস্টেবল ফয়সালকে গুরুতর আহত অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় হামলাকারিরা  কনস্টেবল ফয়সালের শর্টগানটি লুট করে নিয়ে যায় । অস্ত্রলুটের চার ঘন্টা পর ভোরে একটি গাছতলা থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন