নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২৯, ৭ মে ২০২৬

ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয়  অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। সে ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসমি। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ির সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে রনিকে আটক করে।  এ সময় তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্রগুলো জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, রনিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন