শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩৮, ৮ মে ২০২৬ | আপডেট: ২০:২২, ৮ মে ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের মামুরদী গ্রামের বাক-প্রতিবন্ধী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধর পরিবার পরিজন নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করে আসছেন।
নাগরিক টিভিতে বাক-প্রতিবন্ধী শফিকুল ইসলামের জীবনযাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নজরে আসে। তাৎক্ষণিক তিনি বাক প্রতিবন্ধী অসহায় শফিকুলের পরিবারের বিস্তারিত খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাড়ান।
এরই ধারাবাহিকতায় তিনি আর্থিক সহায়তা করেন। পাশাপাশি তাদের একটি ঘর তুলে দেওয়ারও আশ্বাস দেন। শুক্রবার এমপির পক্ষ থেকে তার বিশেষ সহাকরি সেলিম হোসেন দিপু অসহায় শফিকুলের পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।
সেলিম হোসেন দিপু জানান, ভবিষ্যতে পরিবারটির জন্য একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হবে। ঘর তোলার জন্য টিনসহ প্রয়োজনীয় সহায়তা করবেন আমাদের এমপি আজহারুল ইসলাম মান্নান।
এদিকে দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে থাকা পরিবারটি এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।
অপরদিকে, স্থানীয় বাসিন্দারাও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।