নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারীকে মারধর করল আ’লীগ নেতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৫, ৮ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারীকে মারধর করল আ’লীগ নেতা

সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা না পেয়ে রহিমা বেগম (৬৫) নামে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী আন্দোলনে সংগঠিত একধিক মামলার আসামী, সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী আওয়ামীলীগ নেতা মেজর আলিফের বিরুদ্ধে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের ইপিজেডের পকে গেট সংলগ্ন ভুক্তভোগী ওই মহিলার নিজ বাসায় তিনি হেনস্থার শিকার হন। ওই নারীকে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এ নিয়ে এলাকায় নিন্দার ঝড় বইছে।

জানা যায়, ভুক্তভোগী রহিমা বেগমের কাছে আওয়ামীলীগ নেতা মেজর আলিফ ১৩’শ টাকা পাওনা। ওই টাকা রহিমা বেগম পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে মেজর আলিফ আজ রহিমা বেগমের বাসায় গিয়ে তাকে মারধর করে। ভিডিওতে দেখা যায় মেজর আলিফ ওই মহিলা রহিমা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মেজর আলিফের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী মো: মেজর আলিফ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি হয়েও বর্তমানে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।

বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে সিরাজ মন্ডলের শেল্টারে আদমজী বিহারী ক্যাম্পে একচেটিয়া মাদক ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন। ৫ আগষ্টের পর ভোল পাল্টিয়ে তরুন দলের নেতা পরিচয়ে ফের মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে এই আলিফ। 

স্থানীয়রা আরোও জানান, তার ছেলে মাদক ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী মিঠুন, তার আরেক ছেলে বাবলা। এলাকাবাসী তাদেরকে গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন