শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫০, ৮ মে ২০২৬ | আপডেট: ২২:৫১, ৮ মে ২০২৬
এম. এ. হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একটা জাতির উন্নতি নির্ভর করে সেদেশের জনগণের মেধার উপর। আর এই মেধা সৃষ্টি হয় প্রথম পরিবার থেকে এর পর শিক্ষা প্রতিষ্ঠান থেকে এর পর বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজনের মধ্যদিয়ে।
শুক্রবার (৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ক্যাম্পাসে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার নারায়ণগঞ্জ জোন-২ এর উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, প্রতিটা দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রেনি পেশার মানুষের বলিষ্ঠ ভূমিক থাকতে হয়। আমাদের দেশেও যারা ব্যবসা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নে দেশের মানুষের কল্যাণে কাজ করে এর মধ্য আবুল খায়ের গ্রুপ অন্যতম।
আবুল খায়ের গ্রুপ ব্যবসা করার পাশাপাশি আমাদের দেশের সন্তানদের প্রতিভা বিকাশের লক্ষে এই ধরনের আয়োজন করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ।
গিয়াসউদ্দিন আরো বলেন, বিত্তবান মানুষ যারা আছে এবং যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এই পথ অনুসরণ করা প্রয়োজন। আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের দেশের ছেলে মেয়েদের শিক্ষার বিকাশ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, শিষির ঘোষ অমর, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, কাজল রেখা ও আবুল খায়ের গ্রুপের (ভোগ্যপণ্য বিভাগ) ব্র্যান্ড ম্যানেজার ইমরান হোসেনসহ আরো অনেকে।