নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৬, ৮ মে ২০২৬

বন্দরে নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ১০

বন্দরে ৩ নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার (৮ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগরস্থ সোনাচড়া এলাকার তোফাজ্জল আহাম্মেদ ওরফে মনা ড্রাইভারের ছেলে আদম পাচার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২২) একই থানার চিড়াইপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন হোসেন (৩৭) একই থানার চাপাতলী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫) একই থানার লাঙ্গলবন্ধ এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে রবি (৪৫) নবীগঞ্জ কদমতলী এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে লোকমান হোসেন (৪০), চাপাতলী এলাকার মৃত সাহেব আলী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কাওসার (৩৭) গোবিন্দকুল এলাকার ইদ্রিস আলী মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইরানী বেগম (৩০) একই থানার বিবিজোড়া এলাকার কবির হোসেনের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহানাজ বেগম (৩৮) বারপাড়া এলাকার মালেক মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুমি আক্তার (২৮) ও সোনাচড়া এলাকার বাদল মিয়ার ছেলে ওমর ফারুক (২৯)।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন