নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীকে মারধর টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুতুবপুরে শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী বেপরোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৬, ৮ মে ২০২৬ | আপডেট: ২৩:২৭, ৮ মে ২০২৬

কুতুবপুরে শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী বেপরোয়া

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকায় গডফাদার শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী বেপরোয়া, এক ব্যবসায়ীকে মারধর ও দোকানের ক্যাশবাক্স থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুর আনুমানিক ১২টার দিকে মুন্সিবাগ এলাকায় রাশেদের কন্সট্রাকশনের দোকানের সামনে রাস্তার কাজ চলছিল। এ সময় রাস্তার ভাঙা ইট পাশের একটি দোকানের সামনে রাখা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর মো. দুলাল, শফিক, রাজু, স্বপন, সুমনসহ আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেছেন রাশেদ। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত রাশেদ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এলাকা সুত্রে জানা গেছে গডফাদার শামীম ওসমানের অনুসারী দুলাল বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। এর আগেও বেশ কিছুদিন আগেও বিএনপি নেতা আজিজুল ইসলাম মাতবরের এই দুলাল বাহিনী হামলা চালিয়েছিলো। তখন এই দুলাল বাহিনীকে নিয়ে এলাকার মানুষ আতংক ছিলো। সেই দুলাল বাহিনী আবারও কুতুবপুর মুন্সিবাগ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন