শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:২৩, ৯ মে ২০২৬ | আপডেট: ১৭:১৭, ৯ মে ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূর জাহান আক্তার (২২) নামে এক তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৫ মে ২০২৬, মঙ্গলবার সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ নূর জাহান আক্তারের গায়ের রঙ ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কী পোশাক ছিল তা জানা যায়নি।
এই ঘটনায় নূর জাহানের বোন ঝর্না বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৪১৮ (তারিখ: ০৬/০৫/২০২৬)।
জিডিতে উল্লেখ করা হয়েছে যে, ৫ মে সকালে আজিবপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন এবং অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি নূর জাহান আক্তারের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা জিডিতে উল্লিখিত মোবাইল নম্বরে (০১৮১০৪৪৭৯৪০) যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।