নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৯, ৯ মে ২০২৬

বন্দরে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বন্দরে নাসিক ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় শীতলক্ষ্যার তীরবর্তী খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিশু কিশোরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  শনিবার (৯ মে) সকালে বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী, খেলোয়াড় ও শিক্ষার্থীসহ এলাকার কয়েকশ’ মানুষ অংশ নেন।

বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের  সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম, আবু তাহের মিন্টুসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার এই খালি জায়গাটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ’ গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নেয়।

এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র  ক্ষোভের সৃষ্টি হয়েছে।  দেওয়াল দিলে শিশু ও কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন