নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৯

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৫, ৯ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৯

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে চাঁদাবাজ ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারা হলেন, মো. শাকিল আহম্মদ (৩০), মো. রিয়াদ (৩১), শান্ত সিকদার (২২), তানজুম আক্তার শিথিলা (২৬), জুঁই আক্তার (২০) ও সামিয়া খাতুন (২০) জহিরুল ইসলাম (৪২) অন্যান্য মামলায় মোসলেম মিয়া (৫৫) ও মো. লিমন মোল্লা (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন চাঁদাবাজি মামলার, ১ জন চুরির এবং ২ জন অন্যান্য নিয়মিত মামলার আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন