নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান : আটক ১১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৯, ৯ মে ২০২৬ | আপডেট: ০০:৪৪, ১০ মে ২০২৬

আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান : আটক ১১

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (৯ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ইমন, ওয়াহিদ, জীবন, নাজিম উদ্দিন, ফয়সাল, রাসেল, রাহাত, সাগর, ফারুক, বাবু ও বাবুল।

পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিকেল সাড়ে ৫টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

অভিযান চলাকালীন এলাকার চিহ্নিত বড় মাদক ডিলাররা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সাধারণ বাসিন্দারা এই অভিযানকে সাধুবাদ জানালেও মাদকের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন