নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪২, ১১ মে ২০২৬

আড়াইহাজারে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আড়াইহাজার উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে ওমর সানি (২২) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইদবারদি ব্রাহ্মন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ওমর সানিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন