শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৮, ১১ মে ২০২৬
বন্দরে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (৩২) নামে এক প্রতারক নির্মাণ ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত প্রতারক রাকিব বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর স্কুলরোড এলাকার জামাল মিয়ার ছেলে।
তাকে সোমবার (১১ মে) দুপুরে ওয়ারেন্টের সূত্রে আদালতে প্রেরণ করে পুলিশ এর আগে গত রোববার (১০ মে) বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, ধৃত প্রতারক রাকিব দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে বিল্ডিং নির্মানের কনট্রাক নিয়ে ভবন মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যায়। প্রতারক কন্ট্রাকটর রাকিব গ্রেপ্তার হওয়ায় ভূক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।