নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দেশীয় পাইপগানসহ মুরাদ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:১০, ১২ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে দেশীয় পাইপগানসহ মুরাদ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও কার্তুজের খোসাসহ মো. মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) দিবাগত রাত পৌঁনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মুরাদ গোদনাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন