শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৯, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত চোরাই মিশুকসহ রিফাত হোসেন রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
এরআগে গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মৌচাক হিন্দুপাড়া গলির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত হোসেন রাব্বি সিদ্ধিরগঞ্জের রসুলবাগ আদর্শনগর এলাকার সারোয়ার মৃধার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতার রাব্বি রিকশা চোর চক্রের সদস্য। তার কাছ থেকে ১টি মিশুক অটোরিক্সা উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা । তার বিরুদ্ধে চুরি আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছ। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।