নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের পায়তারা ও অপপ্রচারের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫২, ১৩ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের পায়তারা ও অপপ্রচারের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের পায়তারা, অনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।  বুধবার (১৩ মে) সিদ্ধিরগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো: হোসেন (৬০)। অভিযোগে মিজমিজি এলাকার হাজেরা ওরফে সাথী (৪৮) এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়।

ভুক্তভোগী মো: হোসেন অভিযোগে উল্লেখ করেন, হাজেরা ওরফে সাথী গত ১২ মে  উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এবং তার দুই বন্ধু আব্দুল বাতেন ও শাহীনকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে। হাজেরা ওরফে সাথী ভুক্তভোগীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও মিথ্যা অপবাদ ছড়ান। এ চক্রটি সাধারণ মানুষকে বিভিন্নভাবে ছলচাতুরীর ফাঁদে ফেলে টাকা-পয়সা আত্মসাৎ ও লুটপাট করে থাকে।

অভিযুক্ত হাজেরা ওরফে সাথীর এরূপ কর্মকান্ডে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এচক্রটির তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। 

ভুক্তভোগী মো: হোসেন ও তার বন্ধুরা, এ চক্রটির হাত থেকে রক্ষা পেতে র‌্যাব-পুলিশ ও আইনশৃংখলাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ করা হয়েছে। 

এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ডিউটিরত পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) জেসমিন সরকার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন