নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গ্যাস বিষ্ফোরণ : বাবার পর চলে গেল শিশু কন্যা কথা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৭, ১৩ মে ২০২৬

ফতুল্লায় গ্যাস বিষ্ফোরণ : বাবার পর চলে গেল শিশু কন্যা কথা

ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবার পর সাত বছরের শিশু কন্যা কথাও মারা গেছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ শিশু মারা যান বলে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তার একদিন আগে, ১১ মে সকালে শিশুটির পিতা মো. কালাম (৩৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কথার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানান এ চিকিৎসক।

উল্লেখ্য, গত শনিবার ভোর সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তাসহ এক দম্পতি দগ্ধ হন। বিস্ফোরণে দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং আরেক মেয়ে মুন্নি (১০) তাদের শরীরের যথাক্রমে ৬০ শতাংশ, ৩০ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ পোড়া নিয়ে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন