নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৫, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৪:০৯, ১৫ মে ২০২৬

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

ফতুল্লা ভূইগড় গিরিধারা এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমা গ্যাস বিস্ফোরণে আরও দুইজন মারা গেছেন। এরফলে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজানই মারা গেলেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না।

মুন্না মারা যাওয়ার ৩ ঘণ্টা পর দুপুর ১২টা ৫০ মিনিটে তার বোন মুন্নিও (১০) মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। বোন মুন্নির শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তার তারও আগে বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় একই হাসপাতালে মারা যায় তাদের বোন কথা।

সাত বছর বয়সী এ শিশুটিরও শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

সর্বশেষ এই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল মা-ই এখন হাসপাতালে বেঁচে আছেন।

উল্লেখ্য, গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন