শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৩, ১৫ মে ২০২৬ | আপডেট: ২২:১৫, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, সরকার যেন- তেন করে চলবে, মানুষের উপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের যে প্রয়োজন সেটি পূরণ না করে ইতিমধ্যে বিএনপির ভাইয়েরা সরকারি কার্যালয়ে গুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিনত করেছে।
শুক্রবার বিকালে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, অথচ এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমাদের সরকারী কোন প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে পরিণত হবে না। বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখানে কাজ হবে। কিন্তু সেটি কি হয়েছে?
আজকে আমরা দেখেছি যে জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবগুলোতে জনগণের প্রতিনিধি না দিয়ে তাদের দলীয় প্রতিনিধিদেরকে দিয়ে ইতিমধ্যে সেগুলোকে তারা দলীয় কার্যালয়ে পরিণত করেছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা কে পিছনে ফেলে তারা দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করছে। এই দেশ ভালো চলুক জামাতে ইসলামী চায়। অল্প সময়ের মধ্যে জন রোষ জনগণের প্রতিরোধ গড়ে উঠে এমন কোন পরিস্থিতি যেন বাংলাদেশের না হয় সেটা বিএনপি এবং তার সরকারকে ভালোভাবে ভেবে দেখা উচিত বলে আমরা মনে করি।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়ায় মহল্লায় জামায়াতে ইসলামীর মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিলো পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়া হবে। এ জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিলো। কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গাদ্দারী জনগণ এর সমূচিৎ জবাব দিবে ইনশাআল্লাহ।
আনোয়ার হোসেন মোল্লা বলেন, পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতিতে রূপগঞ্জে চাদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক এবং প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গোলাগুলির যে ধারা আবার শুরু হয়েছে তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সভাপতির বক্তব্যে ইসরাফিল হোসাইন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।
রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমীর মাও: সাইফুল ইসলাম সিরাজীর ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ জেলা জামায়ের কর্ম পরিষদ সদস্য,অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মো. হাফিজুর রহমান,রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ,উপজেলা উত্তর আমির মোঃ আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের শেষে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীগণ হচ্ছেন : উপজেলা চেয়ারম্যান - আবদুল মোতালিব ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান - এডভোকেট ইসরাফিল হোসাইন। কায়েতপারা ইউনিয়ন : এড. আবদুস সামাদ মোল্লা, দাউদপুর ইউনিয়ন : কামারুজ্জামান কামাল, মুড়াপারা ইউনিয়ন : হাফেজ ফেরদাউসুর রহমান
ভোলাব ইউনিয়ন : এড. রায়হান ইসলাম, ভুলতা ইউনিয়ন : মোহাম্মদ জাহাংগীর মোল্লা।